বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
আড়াইশত টাকার আদা সাড়ে ৪ শত টাকা : ভ্রাম্যমান আদালতের জরিমানা

আড়াইশত টাকার আদা সাড়ে ৪ শত টাকা : ভ্রাম্যমান আদালতের জরিমানা

Sharing is caring!

ব‌রিশা‌লে ভ্রাম্যমান আদালত পৃথক পৃথক অ‌ভিযান চা‌লিয়ে এক‌টি দোকান সীলগালা এবং ১৩ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জ‌রিমানা করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থে‌কে অ‌ভিযান শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জিয়াউর রহমান জানান, রমজান উপল‌ক্ষে বাজার দ‌র নিয়ন্ত্রনে রাখার জন্য আজ অ‌ভিযান চালানো হয়।  এসময় ২৫০টাকা দামের আদা ৪শ থেকে সারে ৪শ টাকা দরে বি‌ক্রি করায় এক বি‌ক্রেতাকে তিন হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়া অপ্র‌য়োজনীয় দোকান যেমন মোবাইল ফোন এবং কাপড়ের দোকান খোলা রাখায় মোট ২৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।  তাছাড়া বাজার রোড এলাকায় জ‌রিমানা ও সতর্ক করার পরে তৃতীয়বারের মত সরকা‌রি নির্দেশনা অমান্য করায় প্রিয়াংকা বস্ত্রালয়কে সিলগালা করা হয়।

অপর‌দি‌কে নির্বাহী ম্যা‌জিস্ট্রেট মারুফ দস্তগীর জানান, নগরের সাগর‌দি বাজার এলাকায় ৮টি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়া শুক্রবার জুমার নামাজ এবং রমজানের তারা‌বির নামাজ স্বাস্থ্য‌বি‌ধি মেনে সরকারের নির্দেশনা অনুসারে করার জন্য মস‌জিদ কতৃপক্ষ, ইমাম ও মুয়াজ্জেনদের সাথে কথা বলেন নির্বাহী ম্যা‌জিস্ট্রেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD