বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে ত্রানের দাবীতে সড়ক অবরোধ

বরিশালে ত্রানের দাবীতে সড়ক অবরোধ

Sharing is caring!

ত্রানের দাবীতে বরিশাল সিটির ১ নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার কর্মহীন শত শত নারী পুরুষ বরিশাল লাকুটিয়া সড়ক আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

আজ রোববার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আন্দোলনরতদের অভিযোগ, করোনাভাইরাসের কারনে ২৫-২৭ দিন ধরে কাজ বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকটা অনাহারে দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের ত্রান দেওয়ার কথাবলে ভোটার আইডিকার্ড ও নাম ঠিকানা, মোবাইল নাম্বার নিয়ে যায়। কিন্তু প্রায় ১ মাস হয়েগেলেও তাদের কোন ত্রান সহযোগীতা করেনি।

তারা অভিযোগ করেন, ১ নং ওয়ার্ডের অন্যান্য এলাকায় অনেকেই ত্রান পেয়েছে।কিন্তু এই এলাকার লোকজন বঞ্চিত।

এবিষয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সুমন বলেন, বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ কর্মহীন ৪০ হাজার মানুষের জন্য ত্রান সহযোগীতার কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজারের অধিক মানুষের দোরগোড়ায় এই ত্রান পৌছে দিয়েছে। ১ নং ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রান পৌছে গেছে। তবে পশিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রান পায়নি। এটা একটি চলমান কার্যক্রম। অতিশিঘ্রই তারাও ত্রানপাবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD