রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দ্রুত লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হু 

দ্রুত লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে: হু 

Sharing is caring!

কোনো দেশে তড়িঘড়ি করে লকডাউন প্রত্যাহার করা হলে করোনা পরিস্থিতির আরও ভয়াবহ পুনরুত্থান হবে বলে জোরালো সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ ব্যাপারে সব দেশকে অতি মাত্রায় সাবধানী হতে বলেছে সংস্থাটি।

সুইজারল্যান্ডের জেনেভায় এক ভিডিও কনফারেন্সে বিশ্বের সব দেশের উদ্দেশ্যে এ বার্তা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গোব্রিয়াসেস। শনিবার (১১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হু পরিচালক বলেন, তড়িঘড়ি লকডাউনের কঠোর নিষেধাজ্ঞা তুলে নিলে আরও প্রাণঘাতী রূপে করোনা ভাইরাসের পুনরুত্থান ঘটতে পারে। কোনো দেশে করোনা ভাইরাসের স্তিমিত হয়ে যাওয়া মানেই তা শঙ্কামুক্ত নয়। যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে করোনার এই আপাত স্তিমিত হওয়া এর উত্থানের মতোই বিপজ্জনক।

সম্প্রতি করোনার সর্বোচ্চ ভুক্তভোগী দেশগুলোর মধ্যে ইউরোপের ইতালি ও স্পেনে সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে। এ পরিপ্রেক্ষিতে দেশগুলো লকডাউন বজায় রাখলেও কিছু কিছু ক্ষেত্রে তা শিথিল করছে।

এ প্রসঙ্গেই দ্রুত লকডাউন তুলে না নেওয়ার সাবধানবাণী উচ্চারণ করেন হু পরিচালক।

ইতালি ও স্পেনে করোনায় দৈনিক মৃত্যুহার কমার ব্যাপারটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কী কী কৌশল অবলম্বন করে লকডাউন শিথিল করা সমীচীন হবে, এসব নিয়ে আলোচনা করছে। কিন্তু, খুব দ্রুতই লকডাউন তুলে নেওয়া বা শিথিল করা উচিত হবে না।

শেষ খবর অনুসারে, করোনায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ লাখেরও বেশি। এর মধ্যে ৩ লাখ ৭৬ মানুষ সেরে উঠেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD