মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিশ্ব ইজতেমা ময়দানে মুরব্বিদের সঙ্গে মতবিনিময়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা মন্ত্রণালয়ে উভয়পক্ষের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানালাম, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো জোড় ও বিশ্ব ইজতেমা হবে না। সারা দেশে জেলায় জেলায় যে ইজতেমা অনুষ্ঠিত হয়, সেটাও বন্ধ থাকবে।

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে গত ১ ডিসেম্বর তাবলীগ জামাতের দু’পক্ষের সংঘর্ষের পর শনিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দিনের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় যে মামলা হয়েছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ইজতেমা এবং তাবলীগ সম্পর্কে দেশের মানুষের ভালো ধারণা ছিল। কিন্তু সম্প্রতি তাবলিগ জামাতের দুটি গ্রুপ হয়ে যায়। তাদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। ফলে বিভিন্ন জায়গায় মারামারির মতো ঘটনা ঘটতে থাকে। এমতাবস্থায় বিশ্ব ইজতেমা করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের পর উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে ইজতেমার তারিখ নির্ধারণ করব। তার আগ পর্যন্ত কোনো রকম ইজতেমা, জোড় ইজতেমার কাজ স্থগিত থাকবে। কিন্তু আমরা কী দেখলাম?

মন্ত্রী বলেন, এরপরও যেহেতু ইজতেমা ময়দানে একটা হত্যাকাণ্ড হয়েছে, আরও তিনজন তাবলিগের সাথী মৃত্যুশয্যায় রয়েছেন এবং আরও বেশকিছু ব্যক্তি আহত হয়েছেন। এ ব্যাপারে থানা এবং কোর্ট মিলিয়ে ৩টি মামলা হয়েছে, এই মামলাগুলো তদন্তের পর যারা এ ঘটনা ঘটিয়েছে, তার বিচার করা হবে।

এ সময় আইজিপি জাবেদ পাটোয়ারী, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাবলিগ জামাতের মুরব্বিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD