বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনার আওয়ামী লীগ নেতা দেলোয়ারের মৃত্যু হয়েছিল করোনায়

বরগুনার আওয়ামী লীগ নেতা দেলোয়ারের মৃত্যু হয়েছিল করোনায়

Sharing is caring!

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম দেলোয়ারের নমুনা প্রতিবেদন বরগুনা স্বাস্থ্যবিভাগের হতে এসে পৌঁছেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান।

গত বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে ৭২ বছর বয়সে মৃত্যু বরণ করেন জিএম দেলোয়ার। এর আগে গত আট-দশ দিন ধরে তিনি জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন।

তাঁর মৃত্যুর বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, জিএম দেলোয়ার সাহেব পটুয়াখালী হসপিটালে ডাক্তার দেখিয়ে ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব ডেভেলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ-এ পাঠানো হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তার টেস্ট রিপোর্টটি পাঠানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম। ইতোমধ্যে সে রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে রিপোর্টে পাওয়া গেছে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জিএম দেলোয়ার সাহেবের মৃত্যুর পর থেকেই করোনা উপসর্গ থাকার কারণে তাঁর বাড়ি লগডাউনের ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যেই আমতলীর ওই সংশ্লিষ্ট এলাকায় মাইকিং চলছে। যারা জিএম দেলোয়ার সাহেবের কাছাকাছি হয়েছিলেন তাঁদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করা হয়েছে। আর পরিবারের একান্ত কাছের স্বজনদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD