বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালের হিজলায় ব্রিজ ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন!

বরিশালের হিজলায় ব্রিজ ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন!

Sharing is caring!

বরিশালের হিজলায় নৌযানের ধাক্কায় একটি আয়রন ব্রীজ ভেঙ্গে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে হিজলা উপজেলা সদরের সাথে মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের সাথে সাধারণ মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, একতা বাজার সংলগ্ন ব্রিজটি মুলত শুক্রবার ভোররাত ৩ টার দিকে ভেঙ্গে পরে। এরআগে একটি বালুবাহি নৌযান ব্রিজটিকে ধাক্কা দেয়, সেই থেকেই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে।

তিনি জানান, ভোররাতে ঘটনাটি ঘটায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দ্রুত এটি মেরামত করা না হলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে হিজলা উপজেলা সদর ও মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের কয়েক হাজার মানুষের ভোগান্তিতে পড়তে হবে।

তিনি আরো বলেন, মূলত আন্দারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ মানুষের ব্যবসা বানিজ্য পার্শবর্তী হিজলা উপজেলা সদরে। এছাড়া স্কুল-কলেজে পড়ার জন্য শিক্ষার্থীরা সেখানে যায়। ফলে বর্তমান করোনা পরিস্থিত স্বাভাবিক হলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে কয়েকগুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD