শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
তালতলীতে পচা মাংস বিক্রি করায় গণধোলাই, জরিমানা

তালতলীতে পচা মাংস বিক্রি করায় গণধোলাই, জরিমানা

Sharing is caring!

বরগুনার তালতলীতে গরুর পচা মাংস বিক্রির অপরাধে কসাই জালালকে জনতা গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

ইউএনও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা কসাই জালালকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার সকালে তালতলী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা সদরের কসাইখানা বসে বুধবার সকালে। কসাই জালাল গরু জবাই করে নতুন মাংসের সঙ্গে পুরনো পচা মাংস মিশিয়ে বিক্রি করছিল। বিষয়টি আবু সালেহ নামে এক ক্রেতার কাছে নজরে আসে।

আবু সালেহ এর প্রতিবাদ করলে কসাই জালাল ক্ষেপে যান। স্থানীয় জনতা পচা মাংস দেখে কসাই জালালকে গণধোলাই দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞার কাছে তাকে হস্তান্তর করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং আর কখনও এমন কাজ করবে না বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।

ক্রেতা আবু সালেহ বলেন, কসাই জালাল নতুন মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে আমার কাছে বিক্রি করেছে। বিষয়টি টের পেয়ে এর প্রতিবাদ করলে আমার ওপর ক্ষেপে যায় কসাই জালাল। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা বলেন, পচা মাংস বিক্রির অপরাধে কসাই জালালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD