বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
করোনাকে পুঁজি করে অধিক মূল্যে পন্য বিক্রি : বরিশালে ২৬ জনকে দন্ড

করোনাকে পুঁজি করে অধিক মূল্যে পন্য বিক্রি : বরিশালে ২৬ জনকে দন্ড

Sharing is caring!

করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম নেওয়ায় বরিশালের বিভিন্ন উপজেলায় ২৬ জনকে দন্ড দেয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, করোনা ভাইরাস কে পূজি করে পন্যের অতিরিক্ত দাম নেওয়ায় বাকেরগঞ্জে ৪ ব্যবসায়িকে ৮০ হাজার ও ৫দিন জেল।

টরকী বাজার,ও গৌরনদী বন্দর এলাকায় করোনা ভাইরাস কে পূজি করে অতিরিক্ত দাম নেওয়ায় মোবাইল কোর্টে ০২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির প্রকাশ্যে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে৷

উজিরপুর উপজেলার ঈদগাহ বাজার, ধামুরা এবং ইচলাদি বাজারে উদ্ভূত পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণতি বিশ্বাস। এ সময় ৫ জন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মুলাদী উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে৷ উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।

বাবুগঞ্জ উপজেলায় বাবুগঞ্জ বাজার ও রহমতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত জাহান খান। মূল্য তালিকা প্রদর্শন না করায়, পেয়াজের মূল্য বেশি নেওয়ায় এবং পাটের ব্যাগ ব্যবহার না করায় ৭ দোকানে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ বাবুগঞ্জ এবং এয়ারপোর্ট থানা পুলিশ এক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে৷

আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী রওশন ইসলাম । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন ধারায় তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং সকলকে সচেতন হওয়ার জন্য সতর্ক করা হয় বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD