শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে মসজিদে মসজিদে মুসল্লীদের কাছে স্বাস্থ্যবার্তা

বরিশালে মসজিদে মসজিদে মুসল্লীদের কাছে স্বাস্থ্যবার্তা

Sharing is caring!

বরিশালে জুমার নামাজের খুদবায় সরকারি নির্দেশনা অনুসারে করোনা ভাইরাস বিষয়ে জরুরী স্বাস্থ্যবার্তা সমূহ মুসল্লীদের কাছে তুলে ধরা হয়েছে।

আজ শুক্রবার নগরীর মসজিদগুলোতে ইসলামিক ফাউন্ডেশন এরপক্ষ থেকে দেয়া করোনা ভাইরাস প্রতিরোধে বার্তা তুলে দেওয়া হয়।

সেখানে সংশ্লিষ্ট ৮টি বিষয় উল্লেখ করা হয়।

এর মধ্যে বিদেশ থেকে আগত কোনো ব্যক্তির খবর স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়। ১৪দিনের কোয়ারেন্টাইন বিষয়ে আলোকপাত করা হয়। কারো সর্দি-কাশি বা গলাব্যথা থাকলে স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়। হাটবাজার ও গনপরিবহনে জরুরী প্রয়োজন ছাড়া এড়িয়ে চলতে বলা হয়। কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়। মুখ চোখ নাকে স্পর্ষ না করার জন্য বলা হয়। হাচি কাশি আসলে তালুর পরিবর্তে হাতের কনুই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এছাড়া আতংকিত না হয়ে সচেতন ভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।

স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রেরিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সকল মসজিদের ইমামগন মুসল্লীদের মধ্যে এই তথ্য প্রচার করেন।

অন্যান্য জুমার মতই আজও মসজিদগুলোতে মুসল্লীদের ভীর লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও মসজিদে জায়গা না হওয়ায় রাস্তায়ও জামাত পরতে দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD