শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে কোচিং সেন্টার চালু : ১ জনের জেল

বরিশালে কোচিং সেন্টার চালু : ১ জনের জেল

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হওয়ার পরিপ্রেক্ষিতে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বুধবার নগরীতে অভিযান পরিচালনা করা হয়।

এ আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে নগরীর বগুড়া রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

তিনি জানান, অভিযানকালে দেখা যায় নগরীর লস্কর লেনে রাইট একাডেমি নামে একটি কোচিং-এ ক্লাস কার্যক্রম চলমান রয়েছে। উপস্থিত ছাত্রদের সাথে কথা বলে জানা যায়, কোচিং বন্ধ থাকবে কিনা এ বিষয়ে জানতে অভিভাবকগণ ফোন দিলেও কোচিং থেকে তাদের ক্লাসে আসতে বলা হয় এবং কোচিং কবে বন্ধ হবে এ সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানায় অভিভাবকদের। সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ এমন কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় রাইটি একাডেমি এর ম্যানেজার সুমন রায়-কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করা ও করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রছাত্রীদের কোচিং এ এনে জমায়েত না করার জন্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, লস্কর লেন এলাকার বেশ কয়েকটি কোচিং এর অফিস খোলা পাওয়া যায় কিন্তু ক্লাস কার্যক্রম বন্ধ ছিলো। তাদেরকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD