শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত  রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করলেন বরিশালের সন্তান শুভ

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত  রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করলেন বরিশালের সন্তান শুভ

Sharing is caring!

বঙ্গবন্ধু শতজন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্প মন্ত্রনালয় আওতাধীন   বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় (প্রস্তাবিত বিষয়ঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ)  ২য় স্থান অর্জন করলেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেক্যানিক্যাল বিভাগের মেধাবী ছাত্র, দৈনিক বরিশাল সময়, ক্রাইমসিন২৪.কম এর স্টাফ রিপোর্টার ও বরিশাল রিপোর্টাস ইউনিটির সদ্স্য মোঃআমিনুল ইসলাম শুভ।

মঙ্গলবার (১৭ ই মার্চ) সকালে ঢাকা তেজগাঁও এ অবস্থিত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে অনুষ্ঠিতব্য শতজন্ম বার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এম পি।

বিটাক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.মোঃমফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃআব্দুল হালিম সহ শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)এর কর্মকর্তা,কর্মচারী ও প্রশিক্ষনার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে  বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত  আলোচনা ও প্রশিক্ষনর্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে  কে স্বরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD