রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সৌদিতে সরকারি অফিস-আদালত বন্ধ

সৌদিতে সরকারি অফিস-আদালত বন্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে এবার সরকারি অফিস আদালত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সোমবার থেকে আগামী ১৬ দিনের জন্য দেশটির অধিকাংশ সরকারি অফিস বন্ধ থাকবে।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক জরুরি নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য, নিরাপত্তা, ইলেক্ট্রনিক সিকিউরিটি ডিপার্টমেন্ট ও ডিস্টেন্স লার্নিং ডিপার্টমেন্ট ছাড়া সব ধরনের সরকারি অফিস ১৬মার্চ থেকে আগামী ১৬ দিনের জন্য বন্ধ থাকবে।

প্রাইভেট সেক্টর তাদের কর্মীদের কর্মস্থলে না নিয়ে ঘরে বসে অনলাইনে কাজ করানোর বিষয়ে জোর দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি বিচার মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশের সব আদালতে সব ধরনের শুনানি কার্যক্রম ১৬ মার্চ থেক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। স্থগিত হওয়া শুনানিগুলোর পরবর্তী তারিখ জানিয়ে দেয়া হবে। তবে এসময় আদালতের অন্যান্য ইলেক্ট্রনিক সেবা চলমান থাকবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে প্রথম থেকেই সতর্ক অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

দেশটিতে করোনা রোগী শনাক্তের পর ওমরাহ ভিসা বন্ধ করা হয়। এর পর সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করে দেশটি।

এছাড়া করোনা এড়াতে সব ধরনের শপিংমলও বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

শনিবার পর্যন্ত পাওয়া খবরে দেশটিতে করোনা রোগীর সংখ্যা ১১৮ জন। নতুন আক্রান্তের সংখ্যা ১৫। আক্রান্তদের সবাইকে বর্তমানে কোয়ারেন্টাইনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। ঝুঁকিতে থাকা এলাকা ও নাগরিকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে।

এরপরও করোনার বিস্তার ঠেকাতে সব ধরনের শপিংমল বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে শপিংমল বন্ধের নির্দেশ দিলেও খাবারের দোকান, সুপারশপ ও ফার্মেসিগুলো খোলা থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD