শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল হোম কোয়ারেন্টাইন থেকে নিখোঁজ প্রবাসী

বরিশাল হোম কোয়ারেন্টাইন থেকে নিখোঁজ প্রবাসী

Sharing is caring!

বরিশালে কোয়ারেন্টাইন থেকে এক প্রবাসী এখন “কনসেলমেন্টে”। বরিশালে হোম কোয়ারেন্টাইনে থাকা এগারো জনের মধ্যে এই এক প্রবাসীকে খুজে পাচ্ছেননা স্বাস্থ্য কর্মকর্তারা।

আজ রোববার দুপুরে বরিশালের সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন জানিয়েছেন এ তথ্য।

তিনি জানান,বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক প্রবাসী। শনিবার থেকে নিজ বাড়িতে না থেকে আত্মগোপনে রয়েছেন তিনি। কোথায় আছেন সেব্যাপারে স্পষ্ট ভাবে তথ্য দিচ্ছে না তার পরিবারও।

তবে বিভিন্ন সুত্র থেকে পাওয়া তথ্য অনুসারে পটুয়াখালীতে থাকতে পারে বলে ধারণা করছে সিভিল সার্জন অফিস।

আজ জেলা প্রশাসকের দপ্তরে নির্ধারিত একটি মিটিংএ আলোচনায় ওঠে বিষয়টি। এরপর ঐ প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার সিদ্ধান্ত হয় বলে জানান সিভিল সার্জন।

(প্রবাসীর নাম রমজান ইসলাম বাপ্পি।) তার বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মল্লিক বাড়ি। ১০ মার্চ তিনি সৌদি থেকে ঢাকায় আসেন। ১১ মার্চ তিনি নিজ বাড়িতে পৌছেন। ১৩ মার্চ থেকে তার কোয়ারেন্টাইন শুরু হলে ১৪ মার্চ তিনি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD