শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে দোকান কর্মচারিদের মানববন্ধন

বরিশালে দোকান কর্মচারিদের মানববন্ধন

Sharing is caring!

কাজের সময় ৮ ঘন্টা নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দোকন কর্মচারীরা।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) সকালে চকবাজার ফলপট্টির মোড়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে আজাদ, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাসার আকন, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মোল্লা, প্রচার সম্পাদক মো: আলী হোসেন কবির, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: নান্নু মিয়া, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, বিদ্যুৎ শ্রমিক নেতা জে কে মুকুল প্রমুখ।

এসময় বক্তারা ক্ষোভের সাথে বলেন, ২০১৭ সালের ১১ জানুয়ারি বরিশালের জেলা প্রশাসন, মালিক পক্ষ এবং শ্রমিক নেতৃবৃন্দের যৌথ সভায় মালিক পক্ষ ওয়াদা করেছিল ১ মাসের মধ্যে সকল শ্রমিককে নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক দেয়া হবে। কিন্তু আজ ৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও মালিক পক্ষ শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক কিছুই দেয়নি।

বক্তারা মালিকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কত বছর পাড় হয়ে গেলে আপনাদের এক মাস হবে ? সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, মালিকদের নির্যাতন আর মুখ বুজে সহ্য করা হবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে বরিশালের সকল পেশার শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর
আন্দোলন গড়ে তুলে মালিকদেরকে আমাদের দাবী মানাতে বাধ্য করবো। আর সে ক্ষেত্রে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় তার সমস্ত দায় দায়িত্ব মালিক পক্ষ এবং জেলা প্রশাসনের ঘাড়েই বর্তাবে।

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, শ্রম আইন অনুসারে ৮ ঘন্টা কাজ, সপ্তাহে দেড় দিন ছুটি, ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা নির্ধারণ, কথায় কথায় শ্রমিক ছাঁটাই, নির্যাতন বন্ধ করুন অন্যথায় শ্রমিক শ্রেণির রোষানলে পড়লে শ্রমিক নেতৃবৃন্দ কোন দায় বহন করবে না।

এসময় বক্তারা ইউনিয়নের ৭ দফা দাবী অবিলম্বে মেনে নেয়ারও জোড় দাবী জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD