রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আরও ৩৮৩ জনের মৃত্যু

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আরও ৩৮৩ জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী নতুন করে আরও প্রায় ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৮৩ জনে। এছাড়া নতুন আক্রান্ত হয়েছেন আরও ১০ হাজার ৭৬৯ জন। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৭৬৯ জনে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত ভাইরাসটির উৎপত্তির দেশ চীনে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ১৭৭ জনে। একইসঙ্গে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২১ জন।

এছাড়া ইউরোপের দেশ ইতালিতে ভাইরাসটিতে নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৮৯ জনের। এতে দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬ জনে। একইসঙ্গে এখানে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬২১ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন।

এদিতে, মৃত্যু সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৭৬২ জন। অবশ্য এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের প্রায় ১২৭টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৭৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৮৭ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD