শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
করোনা আতঙ্ক ছড়িয়ে মূল্যবৃদ্ধি, বরিশালে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা আতঙ্ক ছড়িয়ে মূল্যবৃদ্ধি, বরিশালে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে বরিশাল নগরীতে মাস্ক ও স্যানিটাইজার পণ্যের মূল্য বেশি রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ অভিযান পরিচালনা করে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হলো, কাটপট্টি রোড এলাকার সার্জিক্যাল এন্ড সায়েন্টিফিক স্টোর, জেলখানা মোড় এলাকার বিষ্ণুপ্রিয়া ও ব্রাইট ফার্মেসী।
রুমানা আফরোজ জানান, এই প্রতিষ্ঠানগুলোতে মাস্ক ও স্যানিটাইজার বেশি দামে বিক্রি করে আসছিল। পাশাপাশি ভোক্তাদের সাথে অসৌজন্যমূলক আচারণ করে।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের আওতায় কাটপট্টি রোড এলাকার সার্জিক্যাল এন্ড সায়েন্টিফিক স্টোরকে ২০ হাজার, ব্রাইট ফার্মেসীকে ১৫ হাজার ও বিষ্ণুপ্রিয়া ফার্মেসীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD