রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
বরিশালে দোল উৎসব পালন

বরিশালে দোল উৎসব পালন

Sharing is caring!

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্নিমা উৎসব পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে পূজানুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়াও বসত ঘরেও ভগবানের পূঝা করে সনাতন ধর্মাবলম্বীরা। এরপর রঙ খেলায় মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বীরা।

দোল উৎসব উপলক্ষে বরিশালে সবথেকে বড় আয়োজন ছিলো নগরীর শীতলা খোলা এলাকায়।

সেখানে কয়েকশত তরুন তরুণী অংশগ্রহণ করে দোল উৎসবে। ছিলো ডিজে’র আয়োজনও। সেখানে রঙ খেলায় মেতে ওঠে নগরীর শতশত মানুষ। এখানকার আয়োজক স্বাগতা দাস জানান, প্রতিবছরই দোল উৎসবে শীতলাখোলা মোড়ে নানা আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রঙ খেলায় ধর্ম বর্ন নির্বিশেষে সকলেই মেতে ওঠে।

এদিকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীরাও দোল উৎসব পালন করে।

অপরদিকে দিনটি উপলক্ষে মন্দিরে মন্দিরে নানা আয়োজন করা হয়। সেখানেও রঙ খেলায় মেতে ওঠে ভক্তরা। পাশাপাশি পাড়া মহল্লাগুলোতেও দোল উৎসব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD