বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ধর্ষণ মামলায় এক যুবকের ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ মামলায় এক যুবকের ১০ বছরের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির নলছিটি উপজেলায় ধর্ষণ মামলায় রনি সিকদার নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রনি আদালতে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্ত রনি সিকদার নলছিটি উপজেলার ফয়রা গ্রামের নুরুল ইসলাম সিকদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুলাই নলছিটি উপজেলার ফয়রা গ্রামের রনি দুপুর ২টার দিকে পাশের বাড়ির ছয় বছরের এক কন্যাশিশু তাদের বাড়ির ছাদে পেয়ারা খেতে যায়। এ সময় রনি তাকে একা পেয়ে ছাদের একটি রুমে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে মুখ ছেড়ে দিলে ওই শিশুটির চিৎকার শুনে তার মা ছাদে এলে রনি তার সামনে দিয়েই দৌড়ে পালিয়ে যান। পরে শিশুর মা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরদিন ২৮ জুলাই নলছিটি থানায় ওই শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নলছিটি থানা পুলিশ তদন্ত শেষে একই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগ পত্র দাখিল করে। ২০১০ সালের ১১ জুলাই আদালতে এ মামলার চার্জ গঠন করা হয়। মামলার এজাহারে মোট নয় জনের সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD