শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা (ভিডিও সহ)

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশালে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে নগরের ফলপট্টি, চকবাজার ও মহসিন মার্কেটে এ অভিযান পরিচালানা করা হয়।

অভিযানে নগরের ফলপট্টি এলাকার রাজু মিয়া ও সাইদুর রহমানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মহসিন মার্কেটের মো. পারভেজকে ২০ হাজার টাকা ও চকবাজার এলাকার জেলা পরিষদ মার্কেটের ফজলুল হককে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নগরের অন্যতম ব্যস্ততম এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাধিক ক্রেতা ভ্রাম্যমাণ আদালতের কাছে সরাসরি অভিযোগ করেন। করোনা ভাইরাসকে পুঁজি করে অধিক দামে ২০ থেকে ৩০ টাকার মাস্ক ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রয় করছেন দোকানীরা।

অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় চার দোকান মালিককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সচেতন করা হয়। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মহানগর পুলিশের একটি দল।

জেলা প্রশাসক অজিয়র রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাতে করোনা ভাইরাসকে পুঁজি করে নিদিষ্ট দামের চেয়ে বেশি দামে মাস্কসহ অন্যান্য পণ্য বিক্রয় করতে না পারে।

ভিডিও দেখতে ক্লিক করুন: https://crimeseen24.com/news-video/বেশি-দামে-মাস্ক-বিক্রি-কর/

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD