বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
পাচারকালে ১৬ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

পাচারকালে ১৬ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: কাঠের তৈরি দরজার ভেতরে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় খাদেম আলী (৫৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ মার্চ) দিনগত মধ্যরাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) ও আদিতমারী থানার পুলিশ।

খাদেম আলী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখান এলাকার মৃত আনছার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র পাল বলেন, কাঠের তৈরি দরজার ভেতরে অভিনব কৌশলে গাঁজা পরিবহন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশের সহায়তায় সাপ্টিবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় রাস্তার পাশে দরজা নিয়ে দাঁড়িয়ে থাকা মাদক বিক্রেতা খাদেম আলীকে আটক করা হয়। এ সময় দরজার কাঠ ভেঙে বিশেষ কৌশলে রাখা সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকবিক্রেতা খাদেম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক খাদেম আলীর বিরুদ্ধে এর আগেও নাগেশ্বরী থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD