শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বেপরোয়া ভাবে গাড়ী চালানো এবং প্রতিযোগীতায় অংশ নেয়ার কারনে সড়ক দুর্ঘটনা হচ্ছে: ডিসি খাইরুল আলম।

বেপরোয়া ভাবে গাড়ী চালানো এবং প্রতিযোগীতায় অংশ নেয়ার কারনে সড়ক দুর্ঘটনা হচ্ছে: ডিসি খাইরুল আলম।

Sharing is caring!

বরিশাল মেট্টোপলিটন পুলিশ ( বিএমপি)’ উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেছেন,বেপরোয়া ভাবে গাড়ী চালানো,চালকের অদক্ষতা ও দুটি গাড়ী একসাথে প্রতিযোগীতায় অংশ নেয়ার কারনেই মুলত সড়ক দুর্ঘটনা সংঘঠিত হচ্ছে।

সোমবার(৯মার্চ) বেলা ১২ টায় বরিশাল পুলিশ লাইন্স ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনার্থী পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্য সাধারন ট্রাফিক ডিউটি এবং ট্রাফিক ব্যাবস্থাপনা ও সড়ক নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয়ার সময় তিনি এ সব কথা বলেন।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেন,সমাজের সকল মানুষ ভাল হয়েগেলে দেশটা এমনিতেই ভাল হয়ে যাবে।আমাদের দেশের সাধারন জনগনের ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা রয়েছে।তার সাথে সাথে গাড়ী চালকরাও ট্রাফিক আইন এবং সড়ক পরিবহন আইন সঠিক ভাবে মানতে অভ্যস্থ নয়।সবাই সঠিক ভাবে সড়ক পরিবহন আইন এবং ট্রাফিক আইন মেনে চললে দেশে সড়ক দুর্ঘটনার হার অনেকাংশে কমেযাবে।

এ সময় তিনি আরও বলেন,সড়ক পরিবহন আইন বাস্তবায়নে পুলিশ সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশী।তোমরা যেহেতু মাঠ পর্যায়ে জনগনের সাথে মিলে মিশে কাজ কর সেহেতু জনগনকে সড়ক পরিবহন আইন বুঝানোর আগে এ বিষয়ে তোমাদের সার্বিক ধারনা থাকতে হবে।আমরা সবাই যে যার অবস্থানে থেকে সম্মিলিত প্রচেস্টা চালালে একদিন আমাদের কাংক্ষিত লক্ষ্যে পৌছে যাব। আর এ দেশটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD