রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৪ ফুট লম্বা স্টিক দিয়ে চুল কাটছেন চীনা নাপিতরা!

৪ ফুট লম্বা স্টিক দিয়ে চুল কাটছেন চীনা নাপিতরা!

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনাভাইরাস আতঙ্কে চীন পরিণত হয়েছে ভুতুড়ে এক দেশে। মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাসের ঝুঁকি এড়াতে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকেই বেরোচ্ছে না দেশটির অনেক শহরের মানুষজন।

এই পরিস্থিতিতে বন্ধ অনেক সেলুন বা হেয়ার স্টাইল পার্লারও। তারপরও যে ক’টি সেলুন বা হেয়ার স্টাইল পার্লার খোলা রয়েছে, সেখানকার স্টাইলিস্ট বা নরসুন্দররাও থাকছেন সর্বোচ্চ সতর্কতায়। তবে সতর্কতার নতুন এক মাত্রা দেখা গেল কিছু সেলুনে।

সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরিহিত নরসুন্দররা কাস্টমার বা গ্রাহকের চুল কাটছেন চার ফুট লম্বা বিশেষ স্টিকের সাহায্যে। অর্থাৎ ওই স্টিকে চিরুনি এবং শেভার বা ছাঁটাইযন্ত্র গেঁথে নরসুন্দররা দূর থেকে বিশেষ পদ্ধতিতে কাস্টমারের ছুল ছেঁটে বা স্টাইল করে দিচ্ছেন। হেয়ারড্রাই বা ব্রাশ করার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে দেখা যায় ওই নরসুন্দরদের। এসময় অবশ্য কাস্টমারদের মুখেও মাস্ক দেখা যায়।

যদিও সরাসরি হাতে চুল ছাঁটা বা স্টাইল করার মতো নিখুঁত হচ্ছিল না কাজটি। তবে নিরাপত্তার স্বার্থে এই পদ্ধতির ছুল ছাঁটাইয়ে অখুশি নন কাস্টমাররা।

এই অভিনব কৌশল সম্পর্কে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের একটি সেলুনের মালিক উ জুনলং সংবাদমাধ্যমকে বলেন, আপনি হাতে যেভাবে কাজ করতে পারবেন, এভাবে নিশ্চয়ই তা পারবেন না। কিন্তু এটা নিশ্চয়ই আমাদের এবং কাস্টমারদের জন্য নিরাপদ।

ক’দিন আগে দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানের একটি সেলুনে ‘লং-ডিস্ট্যান্স হেয়ারকাট’র ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন হে বিং নামে এক হেয়ারস্টাইলিস্ট। তিনি তাতে লেখেন, ‘আমাদের সুরক্ষিত থাকতে হলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।’

গত জানুয়ারিতে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। কেবল চীনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৪৮১ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD