শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ

বরিশালে নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ

Sharing is caring!

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়েছে।

রোববার (৮ মার্চ) রাত ১২টা এক মিনিটে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র বরিশাল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ আয়োজনে শপথ পাঠ ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন করা হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সহ সভাপতি পুষ্প রানী চক্রবর্তী, এনজিও কর্মী হাসিনা বেগম নীলাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্য ও নারীরা।

শুরুতে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এসময়ই আঁধার ভাঙার শপথ নেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD