রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য আটক

বরিশালে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য আটক

Sharing is caring!

বরিশালে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্যকে চাকু ও লোহার পাইপসহ আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

রোববার (০৮ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর সদর দফতর।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সম্প্রতি চক্রটি বরিশালে এক যুবকে পিটিয়ে গুরুতর আহত করে।এ বিষয়ে বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানায় একটি মামলাও রুজু হয়। এরপর র‌্যাব-৮ কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে ৭ মার্চ দিবাগত রাতে কিশোর গ্যাং চক্রের মূলহোতা সহ ৪ সদস্যকে আটক করে।

এরা হলো নগরের সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার মৃত আঃ সালম শরীফের ছেলে মোঃ হাফিজুর রহমান রুমি(২২), হাবুল হাওলাদারের ছেলে মোঃ উজ্জল হাওলাদার(২১), জসীম গাজীর ছেলে মোঃ হৃদয় গাজী(২০) ও শেরে বাংরা সড়কের ইদ্রিস সরদারের ছেলে  মোঃ আরিফুর রহমান(২০)।

আটকের সময় তাদের আস্তানায় অভিযান চালিয়ে ছুরি, চাকু, লোহার পাইপ ও ভয় দেখানোর জন্য খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এদিকে আটককৃত হাফিজুর রহমান রুমি বরিশাল জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থীদের সাথে কিছুদিন পূর্বে রুমি ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত ‍উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে তাকে বহিষ্কারের সুপারিশ প্রেরণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD