শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে বানর, পাখি ও নৌকা

দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে বানর, পাখি ও নৌকা

Sharing is caring!

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগর দীঘিকে আরো আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (০৭ মার্চ) বিকেলে দীঘি এলাকায় বানর ও পাখির সংযোজন ও দীঘিতে নৌকা চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

জেলা প্রশাসকের সহধর্মিনী কেয়া পারভীন ছাড়াও এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, বাবুগঞ্জের উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফারজানা বিনতে ওহাব, সহকারী কমিশনার (ভুমি) বাবুগঞ্জ নুসরাত জাহান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এফ এম শামীম ও সুব্রত বিশ্বাস দাস, দুর্গাসাগর নাজির মোঃ সাঈদসহ আরো অনেকে।

জানাগেছে, দুর্গাসাগর দীঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়নে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ গ্রহন করেন জেলা প্রশাসন। পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন কার্যক্রমের মধ্যে দুর্গাসাগর দীঘি এলাকার খাঁচায় বানর ও বাজরিগার পাখির সংযোজন ঘটনো হলো।পাশাপাশি মুজিব শতবার্ষিকী ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভ্রমণপিয়াসী মানুষের জন্য দৃষ্টিনন্দন একটি নৌকা দূর্গাসাগর দিঘিতে উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি বলেন পর্যায়ক্রমে এটি উন্নয়নে এবং পর্যটকদের আকর্ষণ করতে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এখানে ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি, দৃষ্টিনন্দন নৌকা ও বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইটের ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD