শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ১১ নারীকে সন্মাননা

বরিশালে ১১ নারীকে সন্মাননা

Sharing is caring!

প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই প্রত্যয় নিয়ে বরিশালে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হচ্ছে।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয় সংগঠনের আয়োজনে রোববার (০৮ মার্চ) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং অন্যান্য অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, নারীর উন্নয়ন ব্যতীত দেশের অগ্রগতি অসম্ভব। বর্তমান সরকার নারীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। কর্মক্ষেত্র সহ সকল কার্যক্রমে নারীরা সমান তালে পুরুষের সাথে এগিয়ে যাচ্ছে। যা সরকারের অগ্রযাত্রার কথা মনে করিয়ে দিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুজ্জামান পাভেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন,  সচেতন নাগরিক কমিটি সনাক বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।  জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ১১ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও দিনভর কর্মসূচিতে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন, রাবেয়া খাতুন  প্রফেসর শাহ সাজেদা, পুষ্প চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, কোহিনুর বেগম, ডাঃ বনলতা মুর্শিদা, আসমা চৌধুরী, হাসিনা বেগনীলা, রহিমা সুলতানা কাজল, রাশিদা বেগম নূরজাহান বেগম। পরিশেষে ব্রাকের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD