সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে ৯ রোগীর দালাল আটক

বরিশালে ৯ রোগীর দালাল আটক

Sharing is caring!

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৯ রোগীর দালাল চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে ও বিকালে নগরীর বাটার গলি ও রুপাতলী এলাকায় এই অভিযান পরিচালনা করে এসআই রেহান উদ্দিন।

আটককৃতরা হলো- বাটার গলি এলাকা থেকে মনির সরদার, আঃ রশিদ খান, আজাহার মোল্লা, হাবিবুর রহমান খান, জামাল নিগাবান, রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহীন মৃধা, তপন দাস, স্বপন হাওলাদার ও নূর ইসলাম।

আটককৃতরা সকলেই বরিশাল জেলার বাসিন্দা।

শনিবার বিকালে এক বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আটককৃতরা গ্রাম থেকে আসা রোগীদের ভুল বুঝিয়ে প্রতারণা করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD