শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বরিশালে সমাবেশ

বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বরিশালে সমাবেশ

Sharing is caring!

দেশব্যাপী বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও চাল, ডাল, তেল, ওষুধসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

শুক্রবার (৬ মার্চ) সকালে নগরের প্রাণকেন্দ্র সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, সরকার জনস্বার্থকে উপেক্ষা করে মুষ্টিমেয় কতিপয় লোকের অবাধ লুটপাটের স্বার্থে জ্বালানি খাতে দায়মুক্তির আইন ও বিদ্যুতের দাম বাড়ার আইন প্রণয়ন করেছে। এ গণবিরোধী আইন বাতিলের দাবিতে এবং বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ার প্রতিবাদে সবাইকে এক সঙ্গে সোচ্চার হয়ে এগিয়ে আসতে হবে।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নিমাই মণ্ডল, কমরেড নজরুল ইসলাম, কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ, কমরেড উপাধ্যক্ষ হারুন অর রসিদ, কমরেড অধ্যাপক বিরেন্দ নাথ রায়, কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান ও কমরেড অ্যাডভোকেট খালিদ বীন ওয়াহিদ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD