শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শেবাচিম হাসপাতালে জনবল সংকটের শীঘ্রই সমাধান : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শেবাচিম হাসপাতালে জনবল সংকটের শীঘ্রই সমাধান : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ড তৈরী করছে বরিশাল শেবাচিম হাসপাতাল। হাসপাতাল চত্বরের নির্মানাধীণ ভবনের দ্বিতীয় তলায় এই ওয়ার্ড তৈরী করা হচ্ছে।

করোনা ভাইরাস প্রতিরোধে ১৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড শুক্রবার বিকালে পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম।

ওয়ার্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিষয়টি নিয়ে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। বিষয়টি শীঘ্রই সমাধান হবে। তাছাড়া হাসপাতালে ব্যবস্থাপনায় দ্রুতই আমুল পরিবর্তন দেখা যাবে। এদিকে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমূখ।

উল্লেখ্য, ৮ই মার্চ বরিশাল শেবাচিম হাসপাতালে ১৫০শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডটি উদ্বোধণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD