শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ ছয় জন আহত হয়েছে। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের চরকাউয়া দুর্গাপুর সড়কের ময়দানের বাজার সংলগ্নে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত দু’জনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানাগেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগরীর বন্দর (সাহেবের হাট) থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘সকালে একটি পিকআপ ভ্যানে নির্মান শ্রমিকরা কাজের যাচ্ছিলেন। পথিমধ্যে চরকাউয়া-দুর্গাপুর সড়কের মধ্যবর্তী ময়দানের বাজার সংলগ্নে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়। এতে চালকসহ পাঁচ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়।

অপরদিকে সকালে চরকাউয়া ইউনিয়নের রাজার ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়। চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মোটরসাইকেলটির রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ‘আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD