সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
৮ বছরেও গুরুত্ব পায়নি হাসানাত আব্দুল্লাহ’র প্রস্তাব

৮ বছরেও গুরুত্ব পায়নি হাসানাত আব্দুল্লাহ’র প্রস্তাব

Sharing is caring!

বরিশালের অবহেলিত ৭টি ইউনিয়নের উন্নয়নে নতুন উপজেলা ঘোষণার দাবী করেছিলেন দক্ষিণাঞ্চলের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। কিন্তু দীর্ঘ ৮ বছরেও তার কোন অগ্রগতি হয়নি। আর তা নিয়ে ক্ষোভ জমা বেধেছে ওইসব এলাকার বাসিন্দাদের মনে।

ফলে চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি নতুন করে ঘোষণা দিয়েছে আন্দোলন কর্মসূচির। আজ (৪ মার্চ) বুধবার সকাল ৯টায় সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই কর্মসূচির ঘোষণা দেন। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, বছরের পর বছর ধরে দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোন ধরণের ভ্রুক্ষেপ করছে না।

বক্তারা বলেন, বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ। সেই নামটি ধরে রাখার জন্যই এই অঞ্চলের একটি নতুন উপজেলার নামকরণ চন্দ্রদ্বীপ করার দাবী করে আসছিল বরিশাল সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। তারা চরকাউয়া, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন, চরামদ্দি, চরাদি ও দাড়িয়াল ইউনিয়ন নিয়ে চন্দ্রদ্বীপ নামে একটি স্বতন্ত্র উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবী।

বরিশাল জেলা পরিষদের সদস্য ও অত্র কমিটির আহবায়ক মোঃ মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন মানিক, শংকর কুমার দাস, ইকবালুর রহমান বাবুল খান, মোঃ মানিক মৃধা, আসাদুল আলম আসাদ, কামাল হোসেন চৌধুরী, কাওছার হোসেন মনির মোল্লা, একেএম. হান্নান বাবুল মুন্সি প্রমুখ।

মুনাওয়ারুল ইসলাম অলি জানান, ২০১২ সালে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির মাননীয় আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বরিশাল উন্নয়নের দাবী সমূহের মধ্যে ৩য় দাবী হিসেবে বরিশাল পূর্বাঞ্চলের ওই ৭টি ইউনিয়ন নিয়ে চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়নের দাবী উত্থাপন করেন।

পরবর্তীতে জনপ্রশাসন, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক জেলা প্রশাসন উপজেলা সদর দপ্তর স্থাপনের জায়গা নির্দিষ্ট করে তফসিল সহকারে স্ক্রেচ ম্যাপ মন্ত্রণালয়ে প্রেরণ করা সত্ত্বেও অদ্যবধি এই উপজেলা ঘোষণা হয়নি।

সুত্র: হ্যালো বরিশাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD