শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ট্রেড লাইসেন্স না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ট্রেড লাইসেন্স না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

ট্রেড লাইসেন্স না থাকায় বরিশাল নগরের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহমুদ-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় লঞ্চঘাট এলাকার ভাই ভাই সুজ, পরশমণি সুজ ও কালাম সুজকে ১ হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের স্যানিটরি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, জরিমানা করা ছাড়াও ওই এলাকায় বিভিন্ন খাবার হোটেল পরিদর্শন করে ভ্রাম্যমান আদালত।

যেসব হোটেলকে সবসময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের মালামাল রেখে অবৈধভাবে ফুটপাত দখল না করার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স সুপারেনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD