শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে কালবৈশাখী ঝড় :৭৪ কিলোমিটার গতিতে ঝড়

বরিশালে কালবৈশাখী ঝড় :৭৪ কিলোমিটার গতিতে ঝড়

Sharing is caring!

বরিশালে হয়ে গেলো অকাল কাল বৈশাখী ঝড়। এই জেলার উপর দিয়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বয়ে গেছে। বাতাসের সঙ্গে ছিলো আকাশের কালো মেঘ সহ ছিটেফোঁটা বৃষ্টিও। তবে ঝড়ে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে এ ঝড়ো হাওয়া শুরু হয়। প্রায় ২৫ মিনিট তান্ডব চালিয়ে বাতাস বন্ধ হয়ে যায়। তবে মেঘের ডাকে কম্পিত হয়ে ওঠে বরিশাল।

বরিশাল আবহাওয়া অফিসের বেলুন মেকার বেল্লাল হোসেন জানান, চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ো হাওয়া বরিশালের উপর দিয়ে বয়ে গেল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার (৪০ কেটিএস)। পরে ধীরে ধীরে বাতাসের গতিবেগ কমে স্বাভাবিক হয়ে যায়। তখন আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি।

আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুইদিন বজ্র এবংশিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

এদিকে ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়া ও উপরে পড়ার ঘটনা ঘটেছে।

এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ঝড়ে কোথাও কোনো বড় ধরনের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়-ক্ষতিরও তেমন কোনো সংবাদ নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD