শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
খান সন্স টেক্সটাইল মিল চালু করার দাবি শ্রমিকদের

খান সন্স টেক্সটাইল মিল চালু করার দাবি শ্রমিকদের

Sharing is caring!

বরিশাল নগরের কাউনিয়া এলাকায় অবস্থিত খান সন্স টেক্সটাইল মিলের শ্রমীক ও কর্মচারীদের লে-অফ ভাতা অথবা বন্ধ হওয়া মিলটি পুনরায় চালু করে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে নগরের কাউনিয়ার খান সন্স টেক্সটাইল মিলের সামনে শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক শ্রমিক-কর্মচারীরা।

এসময় বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা বলেন, আমার জানতে পেরেছি কারখানা খোলা হবে না এবং এ জন্য লে-অফ কালীন সময় ৫ মাস চলে গেলেও আমাদের কোন ভাতা দেয়া হয়নি। বাংলাদেশ শ্রম আইনে লে-অফ ভাতা খুবই সামান্য ও নগন্য। এই ভাতা দিয়ে শ্রমিক ও শ্রমিকের পরিবার চলে না। তাই সাধারণ শ্রমিকেরা মিলিত হয়ে আমাদের পাওনা আদায়ের জন্য আবার আসতে হয়েছে। বার বার আসাটা আমাদের পক্ষে সম্ভব না। তাই কর্তৃপক্ষ মিল চালু করুক নয়ত আমাদের পাওনা লে-অফ ভাতা পরিশোধ করুক। শতাধিক শ্রমিক-কর্মচারীরা মিলে সামনে এসে বিক্ষোভ শুরু করে। তাৎক্ষনিক খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম এসে দ্রুত মিলটি চালু করা অথবা লে-অফ ভাতা প্রদানের আশ্বাস দেন।

পরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা শান্ত হয়ে চলে যায়। এ বিষয়ে খান সন্স টেক্সটাইল মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল ইসলাম বলেন, হটাৎ মিলটি বন্ধ হয়ে যাওয়াতে মালিক, শ্রমিক ও কর্মচারীরা বিপাকে পরেছেন। আমি মালিক পক্ষের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই এর একটা সমাধান পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD