শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে গ্রেপ্তার আ’লীগ নেতা প্রিন্স বহিস্কার

বরিশালে গ্রেপ্তার আ’লীগ নেতা প্রিন্স বহিস্কার

Sharing is caring!

বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্সকে দল থেকে বহিস্কার করা হয়েছে। মহানগর আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে এই তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্স দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।’

শহরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স ও তার দুই সহযোগী সবুজ ও রিয়াজকে শুক্রবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি কারখানা থেকে গ্রেপ্তার করে কোতয়ালি পুলিশ। পরে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় তাদের তিনজনকে আদালত কারাগারে প্রেরণ করেন।

গ্রেপ্তারের এই বিষয়টি অনলাইন সংবাদমাধ্যমসহ পত্র-পত্রিকায় প্রকাশ পেলে মহানগর আ’লীগ আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া জানালো জগলুল মোরশেদ প্রিন্সের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD