সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
খালেদা জিয়া নাগরিক অধিকার থেকে বঞ্চিত: সরোয়ার

খালেদা জিয়া নাগরিক অধিকার থেকে বঞ্চিত: সরোয়ার

Sharing is caring!

বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও নাগরিক অধিকার থেকে বঞ্চিত।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের এ করিম আইডিয়াল কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপের কারণেই দেশনেত্রী খালেদা জিয়াকে জামিন পাচ্ছেন না।

তিনি বলেন, খালেদা জিয়াকে বর্তমান সরকারের আদালত থেকে মুক্ত করা সম্ভব নয়, তাই আন্দোলন-সংগ্রাম ছাড়া অন্য কোনো বিকল্প পথও নেই। একারণেই দলের নেতাকর্মীকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদল সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।

সমাবেশ শেষে নগরের হাটখোলা সড়কে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিকভাবে সমাবেশ করার অনুমতি থাকলেও মিছিলের অনুমতি না থাকায় তা করতে নিষেধ করা হয়েছে।

এদিকে একই দাবিতে সকালে নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে জেলা বিএনপি।

সভায় সভাপতির বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি এবায়েদুল হক চাঁন, সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, জেলা যুবদল সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD