রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
বরিশালে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ

বরিশালে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ

Sharing is caring!

সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি- এই স্লোগানে পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরের বগুড়া রোডস্থ কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে বিআরটিএ-বরিশাল।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন) শিতাংশু শেখর বিশ্বাস, বরিশালের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক মো. আতিকুল আলম, বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক (নর্থ) এফ এম ফাইজুর রহমান, পরিদর্শক মো. রফিউল ইসলামসহ বরিশালের ১১০ জন পেশাদার গাড়িচালক।

কর্মশালায় পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে মোটরযান আইন নিয়ে আলোচনা করা হয়।

জানানো হয়, পেশাদার গাড়ি চালকদের এ প্রশিক্ষণ কর্মশালা চলমান থাকবে। পর্যায়ক্রমে সব পেশাদার গাড়ি চালকদের এই প্রশিক্ষণের আওতয় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD