শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ব‌বি শিক্ষার্থী‌দের ওপর হামলাকারী‌দের ব‌হিষ্কা‌রের দা‌বি‌(ভিডিওসহ)

ব‌বি শিক্ষার্থী‌দের ওপর হামলাকারী‌দের ব‌হিষ্কা‌রের দা‌বি‌(ভিডিওসহ)

Sharing is caring!

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের (ব‌বি) অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্মান হোসেন, জান্নাতুল ফেরদৌস, মেহেদী হাসান, জিহান মাহমুদ, ফাহিম হোসেন পিয়াস, জিহাদ রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র তাহমিদ জামান নাভিদ ও তার সহযোগী একই বিভাগের মোশারফ হোসেন, ইতিহাসের ইয়াছিন হক ও বিধান সরকারসহ দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  বিকেলে হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আমাদের চার সহপাঠী আহত হয়, যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র না‌ভি‌দের বাবার গাড়িতে ক‌রে আনা হ‌য়েছে ব‌লে দা‌বি ক‌রে বক্তারা ব‌লেন, ‌না‌ভি‌দের বাবা হামলার সময় ক্যাম্পা‌স সংলগ্ন এলাকায় তার গা‌ড়িসহ অবস্থান কর‌ছিলেন। তি‌নি সা‌বেক বিএন‌পি নেতা, তাই হামলার সময় তার গা‌ড়ি থাকাটাও প্রশ্ন‌বিদ্ধ।

এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে গুজব ছড়ানো, লোকালিজম বন্ধ করাসহ অনতিবিলম্বে হামলাকারীদের বহিষ্কারের মাধ্যমে ক্যাস্পাসকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

এদিকে মঙ্গলবার বি‌কে‌লে ওই হামলার পর রা‌তে অপর এক শিক্ষার্থীকে ‌শে‌রে-বাংলা হলের এক‌টি কক্ষে আটকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। যা আ‌গের হামলার ঘটনায় আহত‌দের সহ‌যোগীরা ক‌রে‌ছেন ব‌লে দা‌বি ক‌রে‌ছেন নির্যাত‌নের শিকার শিক্ষার্থী শাহজালাল।

তি‌নি জানান, এ ঘটনায় হ‌লের প্র‌ভোষ্ট ও প্রক্ট‌রের কা‌ছে লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছি, তারা বিচা‌রের আশ্বাস দি‌য়ে‌ছেন।

আর সা‌র্বিক বিষ‌য়ে কলেজ ছাত্রলী‌গের ‌নেতা ম‌হিউ‌দ্দিন আহ‌মেদ সিফাত জানান, বিষয়‌টি ছাত্রলী‌গের কোনো বিষয় নয়, এ‌টি সম্পুর্ণ সি‌নিয়ির ও জুনিয়র‌দের দু’‌টি ব্যা‌চের অভ্যন্তরীণ কোন্দল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, এ ঘটনায় নেওয়া হচ্ছে যথাযথ ব্যবস্থা, বেলা সা‌ড়ে ১১টায় প্রক্ট‌রিয়াল ব‌ডি এক‌টি সভা ক‌রে‌ছেন। যে সভায় গোটা বিষয় নি‌য়ে আ‌লোচনা এবং সৃষ্ট অনাকা‌ঙ্খিত ঘটনার কারণ খু‌জে বের করা হ‌য়ে‌ছে। জ‌ড়িত‌দের মোটামু‌টি শনাক্ত করা হ‌য়ে‌ছে। এসব ঘটনার বিষয় উপাচার্যকে জানা‌নো হয়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

এদিকে বরিশাল মে‌ট্রোপ‌লিট‌নের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়া হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন: https://crimeseen24.com/news-video/ব‌বি-শিক্ষার্থী‌দের-ওপর/

আরও পড়ুন: ***ববি’তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ, আহত-৪

***ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD