শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
২৫ গ্রামের সূত্র ধরে ২ কেজি গাঁজা উদ্ধার

২৫ গ্রামের সূত্র ধরে ২ কেজি গাঁজা উদ্ধার

Sharing is caring!

বরিশাল নগরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুলিশী অভিযান টের পেয়ে মোৎ নাঈম খলিফা (২) নামে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সে বরিশাল সদরের কাশিপুর ইউনিয়নের বিল্লাবাড়ি এলাকার মৃত মান্নান খলিফার ছেলে।

অপরদিকে আটক মোঃ রাজু হাওলাদার (২১) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শিপন হাওলাদারের ছেলে ও বরিশাল নগরের বৈদ্যপাড়া এলাকার বর্তমান বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোঃ খায়রুল আলম জানান, মেট্রোপলিটনের কাউনিয়া থানার এসআই জসিম গোপন সংবাদের ভিত্তিতে নগরের পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকায় অভিযান চালায়। এসময় রাজু হাওলাদারকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যানুযায়ী এডিসি (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে অপর একটি অভিযান চালানো হয়। যে অভিযানে মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন পূর্ব ইছাকাঠীর শাহ পড়ান সড়কে মোঃ নাঈম খলিফার ভাড়া বাসা থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে সে সময় নাঈম খলিফা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় মামলা দায়ের করার পাশাপাশি আটক রাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD