শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
চলছে ইজতেমার বরিশাল জেলা পর্যায়ের প্রস্তুতি

চলছে ইজতেমার বরিশাল জেলা পর্যায়ের প্রস্তুতি

Sharing is caring!

স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্বের ময়দান প্রস্তুতের কাজ। জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিক জামায়াতের সাথিরা এসব কাজ করছেন, সাথে স্থানীয় লোকজনও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, বরিশাল সদর উপজেলা পরিষদের পেছনের অংশে উত্তর সাগরদী এলাকায় ১৪ একরের বেশি জায়গা জুড়ে এবারের ইজতেমার জেলা পর্বের আয়োজন চলছে।  গত কয়েকদিন ধরেই ময়দান গোছানোর কাজ করা হচ্ছে, সেখানে সেচ্ছাশ্রমের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে।

২৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী জামাল জানান, আগামী ৫ থেকে ৭ মার্চ বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্ব অনুষ্ঠিত হবে।  বিগত সময়ের ধারাবাহিকতায় এবারেও প্রস্তুতির কোন কমতি নেই। স্থানীয়দের পাশাপাশি তাবলিক জামায়াতের সাথিরা সার্বিক সহয়তা করছে। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকেও মাঠ গোছানোর কাজসহ বিভিন্ন ধরণের সহায়তা করা হচ্চে।

তাবলীগ জামায়াতের সাথী আঃ মান্নান চৌধুরী সেলিম জানান, এটা জেলা ইজতেমা হলেও এখানে আশাপাশের অর্থাৎ পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে লোক আসবেন।

মাঠ যেভাবে প্রস্তুত করা হচ্ছে তাতে ২লাখ লোকের সমাগম ঘটলেও কোন সমস্যা হবে না, তবে ধারনা করা হচ্ছে প্রায় ১ লাখ লোকের সমাগম ঘটবে এবারের জেলা পর্বের ইজতেমায়।

তিনি বলেণ, বরিশাল মারকায মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিমের নেতৃত্বে প্রতিদিন দেড় থেকে ২ শত লোকে সেচ্ছাশ্রমে দিচ্ছে মাঠ প্রস্তুতির কাজে। আশাকরি যথাসময়ে মাঠ প্রস্তুত হয়ে যাবে।

তিনি বলেন, ৫ মার্চ ফজরের নামাজ শেষে বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা এবং ৭ মার্চ যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যপি ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

আর এসময় কালের মধ্যে নিয়মানুযায়ী দেশ ও বিদেশের বক্তারা বয়ান করবেন বলে জানান বরিশাল মারকায মসজিদের জিম্মাদার আবুল খায়ের হামিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD