রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
বরিশালে সরকারি কর্মচারীদের পদবী পরিবর্তনের দাবিতে কর্মবিরতি

বরিশালে সরকারি কর্মচারীদের পদবী পরিবর্তনের দাবিতে কর্মবিরতি

Sharing is caring!

সরকারি তৃতীয় শ্রেণির কর্মীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ডাকে মঙ্গলবার জেলায় এ কর্মবিরতিতে অংশ নেন সরকারি কর্মীরা।

সকাল ৯টা থেকে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের ফটকের সামনে কর্মবিরতি পালনকারী মো. আলতাফ হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বরিশালেও এ দাবী বাস্তবায়ন লক্ষে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

তিনদিনের ডাকা পূর্ণ কর্মবিরতির প্রথম দিনে সকল তৃতীয় শ্রেণির কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। আাগমী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কালেক্টরেট সহকারীর (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতির দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD