রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী হেনা’র আত্মহত্যা

বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী হেনা’র আত্মহত্যা

Sharing is caring!

বরিশাল হেনা আক্তার নামে বিএম কলেজের সাবেক এক ছাত্রলীগ নেত্রী আত্মহনন করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হেনা আক্তার (৩০) বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী ও বরিশাল সরকারি ব্রজমোহন(বিএম) কলেজের ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন।তাছাড়া তাদের একটি ছেলে সন্তানও ছিলো।

জানাগেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালায় হেনা। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম জানান, পারিবারিক কলহের জ্বের ধরে হেনা আত্মহনন করেছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD