রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বরিশালে প্রতারক চক্রের রেস্টুরেন্ট মিশন !

বরিশালে প্রতারক চক্রের রেস্টুরেন্ট মিশন !

Sharing is caring!

বরিশালে একদল প্রতারক চক্র নেমেছে কয়েকটি রেস্টুরেন্ট টার্গেট করে সেই মালিকদের জিম্মি করে অর্থ আদায়ের মিশনে। সর্বশেষ ২১ শে ফেব্রুয়ারি রাতে নগরীর নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। কখনো পুলিশ আবার কখনো ছাত্রলীগ নেতা পরিচয়ে খাবারে সমস্যা দেখিয়ে জিম্মি করে চাঁদা নেয়ার ঘটনা ঘটেছে। তবে এদের নাম বলতে পারেনি কেউ। কিন্তু প্রতিবেদককে অভিযোগকারীরা তাদের ছবি দিয়েছে।

নগরীর নতুন বাজারের নিউ ডায়মন্ড রেস্তোরার মালিক মোঃ আব্দুল জলিল অভিযোগ করে বলেন, আমার দোকানে এই নিয়ে ৬ বার এসেছে একটি প্রতারক গ্রুপ। আমি বুঝতে পেরেও মান সম্মানের ভয়ে তাদের চাঁদা দিয়েছি। সর্বশেষ ২১ শে ফেব্রুয়ারি রাতে চাঁদা নেয় ওই চক্রটি। অভিনব কৌশল এদের। এরা ফুড পান্ডা এ্যাপস’র মাধ্যমে সেদিন ১০টি মিষ্টি অর্ডার করেছিলো। ফুড পান্ডার কর্মীরা ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ পরে আমার দোকানে এসে এরা অভিযোগ করে মিষ্টি টক লাগছে এবং ১টি মিষ্টি কম দেওয়া হয়েছে। পূর্বের দিনগুলোর মত তারা আবার আমার কাছে চাঁদা দাবী করে এবং তা না দিলে ঝামেলা করবে ও তাদের সাথে প্রশাসনের সখ্যতা রয়েছে বলে জানায়। আমি ঝামেলা না বাড়িয়ে টাকা দিয়ে দেই। এর আগে তারা একই ভাবে আমার দোকানে ৫ বার এসে প্রায় ৮ হাজার টাকা নিয়েছে। যে অর্ডারগুলো ফুড পান্ডার মাধ্যমে দেওয়া হয়। আমার কথা হচ্ছে তারা ফুড পান্ডাকে অর্ডার করেছে আমাদের কাছ থেকে ডিরেক্ট নেয়নি। তাহলে তারা তো ফুড পান্ডাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তা না করে তারা আমার দোকানে এসে ঝামেলা করছে।

এদিকে এই অভিযোগ শুধু এই রেস্টুরেন্ট মালিকেরই নয় অভিযোগ রয়েছে আরো কয়েকজনের।

নতুন বাজার এলাকার আরেক রেস্টুরেন্ট মালিক জানান, এরা পরিচয় দিয়েছিলো বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের আবাসিক ছাত্র এবং তারা ছাত্রলীগ করে। পরে আরেকদিন এসে পরিচয় দেয় তাদের সাথে পুলিশ-প্রশাসনের ব্যাপক সখ্যতা রয়েছে। এরকমভাবে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে এই চক্রটি। ৬/৭ জনের এই চক্রটির কথাই বলছে অন্য কয়েকটি রেস্টুরেন্ট মালিক।

রেস্টুরেন্ট মালিকরা জানান, উপরের ছবিটিতে যে ছেলেটি গোল চিহ্নিত রয়েছে সেই ছেলেটিই প্রতিবার আসে এবং অর্থ আদায় করে জিম্মি করে।

বিষয়টি নিয়ে বিএম কলেজ ছাত্রলীগের কয়েকজনকে জিজ্ঞাসা করা হলে এবং ছবি দেখানো হলেও তারা কাউকে চেনেন না বলে জানান।

Source: Tanmoy Tapu

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD