রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বরিশালে পানি ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

বরিশালে পানি ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

Sharing is caring!

বরিশালে পানি ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর বান্দ রোডের হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও বরিশাল বিশ্ববিদ্যায় (ববি)।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইইউসিএনর কনসালটেন্ট ও ববির কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক। এসময় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইইউসিএনর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং ফরেস্টি স্পেশালিস্ট রাজিব মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক ড. মো. আলমগীর হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলের মতো উপকূলীয় এলাকায়ও পানির উৎস ক্ষীণ হয়ে যাচ্ছে। এতে কৃষি, মৎস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। এ অবস্থায় গবেষণার মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার জন্য এ বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে টেকসই পানি ব্যবস্থাপনায় সরকারের কাছে একটি সুপারিশমালা প্রণয়ন করা হবে বলেও জানান ড. হাফিজ আশরাফুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD