শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে নারী-কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে সভা

বরিশালে নারী-কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে সভা

Sharing is caring!

বরিশালে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সার্কিট হাউজের সভা কক্ষে এ সভার আয়োজন করে নারী ঐক্য পরিষদের বরিশাল জেলা শাখা।

নারী ঐক্য পরিষদের বরিশাল শাখার সভাপতি বেগম ফয়জুন নাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য (এমপি) লুৎফুন্নেসা খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম।

সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের কারণ ও প্রতিকারের ওপর বক্তব্য দেন।

বক্তারা এ ব্যাপারে সরকারের পাশাপাশি পরিবার ও মহল্লার দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।

সভার দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুন্নেসা খান ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি পুষ্প চক্রবর্তী।

সভায় আরও বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদ বরিশাল শাখার সহ-সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন নাহার, সদস্য দিনারা বেগম, চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমা নাসরিন, মহিলা পরিষদের সহ- সভাপতি নূরজাহান বেগম।

সভায় এলাকা ভিত্তিক সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি গঠন করা। সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নজরসহ বেশকিছু বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD