শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস পালিত

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস পালিত

Sharing is caring!

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় বরিশালে নানা আয়োজনে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ এর প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

রাত ১২ টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসানউল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, দক্ষিন জেলা বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারন প্রথম প্রহরে ও শুক্রবার সকালে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে মানুষের ঢল নামে। একুশ ঘিরে দিনব্যাপি রয়েছে নানা আয়োজন।

একুশের অনুষ্ঠানমালা শান্তিপূর্ন এবং নির্বিঘ্নে করতে কেন্দ্রিয় শহিদ মিনার সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD