রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনার : ব্যানার নিয়ে দ্বন্দ

বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনার : ব্যানার নিয়ে দ্বন্দ

Sharing is caring!

বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যানার টানানো নিয়ে হুলস্থুল কান্ড দেখা গেছে বরিশাল জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতাদের মধ্যে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাকবিতন্ডাও হয়। একপর্যায়ে জেলা প্রশাসন থেকে টানানো ব্যানার শহিদ মিনার থেকে নামিয়ে ফেলে সমন্বয় পরিষদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত সারে ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ তাদের ব্যানারে অনুষ্ঠান পরিচালনা করে আসছিলো। কিন্তু রাত ১০টার দিকে হঠাৎ করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নামিয়ে সেখানে বরিশাল জেলা প্রশাসনের একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। বিষয়টি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নজরে আসলে বিষয়টি নিয়ে তুঘলকি কান্ড শুরু হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় বাকবিতন্ডায় সংস্কৃতি কর্মীদের। একপর্যায়ে সমন্বয় পরিষদের নেতাকর্মীরা জেলা প্রশাসনের টানানো ব্যানার সরিয়ে ফেলে শহিদ মিনার থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD