রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
এএসপি পরিচয়ে বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এএসপি পরিচয়ে বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

পুলিশের এএসপি পরিচয়ে ফেসবুকে তরুণীর সঙ্গে যোগাযোগ, অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেট থেকে এক স্কুল ছাত্রীকে বরিশালে এনে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীরা জানলেও গত ২৮ জানুয়ারি নগর পুলিশের কমিশনারের নির্দেশে ওই ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যে মামলায় বাদী হয়েছেন ভিকটিম নিজেই।

আর মামলা দায়েরের পর থেকেই পুলিশ অভিযোগের বিষয়ে তদন্ত নেমে এএসপি পরিচয়দানকারী একজন প্রতারক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। পুলিশের দাবি প্রতারককে এরইমধ্যে শনাক্ত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

মামলা ও ভিকটিম সূত্রে জানা গেছে, ২০১৮ সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শামসুল হক রাসেল নামে এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ হয়। ওই সময় সে পুলিশের এএসপি পরিচয় দেয়। পরে প্রায়ই ফেসবুকে এবং ফোনে ভিকটিমের সঙ্গে এএসপি পরিচয়দানকারী ব্যক্তির কথাবার্তা হয়।  এক পর্যায়ে ৮ মাসের কথা বলে। সময়ের ব্যবধানে ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর ওই তরুণীকে সিলেট থেকে বিয়ের প্রলোভনে বরিশালে নিয়ে আসেন ওই ব্যক্তি।

এরপর নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকার আবাসিক হোটেল শরীফে রেখে ভিকটিমের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে জড়ান। এভাবে একাধিকবার বরিশালে যাতায়াতের পর ওই তরুণী অন্তঃস্বত্তা হয়ে পড়েন। বিষয়টি রাসেলকে জানালে সে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এ অবস্থায় ওই তরুণী রাসেলকে খুঁজে বের করতে গত ২৭ জানুয়ারি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে যান এবং বিষয়টি অবগত করেন। পুলিশ কমিশনারের নির্দেশে এ ঘটনায় গত ২৮ জানুয়ারি এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়।

পরে পুলিশ ভিকটিমকে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। শিগগিরই অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD