সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ছয় প্রার্থী

ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ছয় প্রার্থী

Sharing is caring!

অনলাইন ডেক্স: আসন্ন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ ছয়টি দলের ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন জানান, সাত জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্য থেকে আজকে ছয় জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র থেকে নির্বাচনের ইচ্ছা পোষণ করলেও আব্দুল মান্নান মনোনয়নপত্র জমা দেননি।

যে ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং পিডিপির কাজী মো. আব্দুর রহীম।

ঢাকা-১০ আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের ৭৩৪টি ভোটকক্ষে ৩ লাখ ১২ হাজার ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২১ মার্চ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে সদ্য নির্বাচিত শেখ ফজলে নূর তাপস এ আসন থেকে পদত্যাগ করার কারণে আসনটি শূন্য হয়। পরে ৬ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD