রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

Sharing is caring!

বরিশাল নগরের কাউনিয়া প্রধান সড়ক এলাকা থেকে স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারনা চক্রের চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চৌরীবাড়ি এলাকায় হরবিলাস বালা (৩০), তার স্ত্রী বিনা বালা (২৫) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার সঞ্জয় মন্ডল (২১) ও প্রান কৃষ্ণ মন্ডল (২০)

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত কেরেছন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় স্থানীয় একটি মসজিদের খাদেম বিকাশে প্রতারনার মাধ্যমে মসজিদের ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার মামলা করেন।

পরে সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ অফিসে যোগাযোগের মাধ্যমে জানতে পারেন বরিশালের কাউনিয়া এলাকার এক বিকাশ এজেন্টের মাধ্যমে ওই ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে। তাৎক্ষনিক সুরমা থানার পুলিশের কর্মকর্তা বেতার যন্ত্রের মাধ্যমে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলমের তত্ত্বাবধায়নে থানা পুলিশ অভিযানে নেমে কাউনিয়া এলাকার ওই বিকাশ এজেন্টের সহযোগিতায় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রতারকদের অবস্থান নিশ্চিত করা হয়। পরবরতীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য হরবিলাস বালা ও তার স্ত্রী বিনা বালা সদস্যদের আটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সঞ্জয় মন্ডল ও প্রান কৃষ্ণ মন্ডলকে আটক করা হয়েছে।

আটককৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD